Desher Samay
HomeARTBUSINESSDISTRICTENTERTAINMENTFASHION TIMEINDIAKOLKATALIVENEWSSPORTSTRAVELOGUEUncategorizedViral VideoWEST BENGALWORLDYOUTUBE
DISTRICTNEWSWEST BENGALYOUTUBE

এবার বনগাঁ হাইস্কুলে আর্থিক দুর্নীতির নথিপত্র সরানোর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে: দেখুন ভিডিও

আগেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ জমা পড়েছিল স্কুল শিক্ষা দপ্তরে। আর এবার সেই অভিযুক্ত প্রধান শিক্ষকই স্কুল ছুটির পর স্কুলের আলমারি খুলিয়ে অর্থ সংক্রান্ত সমস্তরকমের বিল, ভাউচার নিজের বাড়িতে নিয়ে গেলেন। বনগাঁ হাইস্কুলের এই ঘটনায় ফের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষকের এমন অনৈতিক কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন স্কুলের অন্যান্য সহশিক্ষকেরা। […]

admin

NEWS

‘আমি নয়, আমরা…’ মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পরই সরকারের নীতি বেঁধে দিলেন ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দীর্ঘ প্রতীক্ষা আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা হয়েছে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। শুক্রবার বিকেলে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপির পরিষদীয় দলের বৈঠক বসে। সেই বৈঠকেই সর্বসম্মতিতে নেতা নির্বাচিত করা হয় নন্দীগ্রাম ও ভবানীপুরের জয়ী বিধায়ক। শনিবার ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে […]

admin
DISTRICT

মাধ্যমিকে নজর কাড়ল বনগাঁর ছয়ঘরিয়া রাখালদাস হাইস্কুল: দেখুন ভিডিও

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বনগাঁ মহকুমার ছাত্রছাত্রীরা অসাধারণ ফলাফল করেছে। ছয়ঘরিয়া রাখালদাস হাই স্কুলের ছাত্র শুভদীপ বিশ্বাস ৬৭৯ নম্বর পেয়ে মহকুমায় সম্ভাব্য প্রথম হয়েছেন। এছাড়াও, এই এলাকায় কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় ও ছয়ঘরিয়া ঠাকুর হরিদাস উচ্চবিদ্যালয় সহ অন্যান্য স্কুলগুলোও নজরকাড়া সাফল্য অর্জন করেছে, যা জেলার মেধাতালিকায় বনগাঁর সুনাম বৃদ্ধি করেছে। ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল […]

admin
KOLKATA

বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী , সর্বসম্মতিতে নেতা নির্বাচন করল পরিষদীয় দল

পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি হল । বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডের মাঠে সকালে শপথগ্রহণ করতে চলেছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। শুক্রবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর  উপস্থিতিতে বিজেপি পরিষদীয় দলের বৈঠক বসে। সেই বৈঠকেই সর্বসম্মতিতে নেতা নির্বাচিত করা হয় শুভেন্দুকে।  অমিত শাহ […]

admin
NEWS

শুভেন্দুর সহকারী খুনের ষড়যন্ত্রের এপিসেন্টার বারাসতের ১১ নম্বর রেলগেট ? লাইভ আপডেট চলত হোয়াটসঅ্যাপে!

শুভেন্দু অধিকারীর  আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তে যত সময় এগোচ্ছে, ততই পরতে পরতে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই অপারেশন কোনও আনাড়ি হাতের কাজ নয়, বরং এর নেপথ্যে ছিল অন্তত ৭-৮ জন দুষ্কৃতীর এক সুপরিকল্পিত চক্র। নিখুঁত নিশানার জন্য ২ জন শার্প শ্যুটার এবং গতিবিধিতে নজর রাখার জন্য অন্তত ১ জন […]

admin
NEWS

মাধ্যমিকে ৯৯.৭১% পেয়ে একমাত্র প্রথম স্থানে সারদা বিদ্যামন্দিরের অভিরূপ ভদ্র, প্রাপ্ত নম্বর ৬৯৮ , প্রথম দশে রয়েছে ১৩১ জন

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফল শুক্রবার প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় ফলপ্রকাশ করা হচ্ছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এ বারের মাধ্যমিকে পাশের হার ৮৬.৮৩ শতাংশ। মাধ্যমিকে প্রথম দশে ঠাঁই পেয়েছে ১৩১ জন। এর মধ্যে যারা প্রথম হয়েছে তাদের প্রাপ্ত নম্বর ৯৯.৭১ শতাংশ। যারা দশম স্থানে রয়েছে […]

admin
NEWS

শনিবার ব্রিগেডে বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী ,রাজ্যে প্রচারে এসে দিয়ে গিয়েছিলেন কথা

রাজ্য বিধানসভা ভোটের প্রচারের ময়দান থেকে তিনি কথা দিয়েছিলেন, বাংলায় পরিবর্তনের পর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এবার সেই কথা রাখতে শনিবারই কলকাতায় আসছেনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । গত ১৪ মার্চ ব্রিগেডের মাঠ থেকেই রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে নির্বাচনী দামামা বাজিয়েছিলেন তিনি। কাকতালীয়ভাবে, সেই ব্রিগেড ময়দানেই শনিবার বাংলার প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ও […]

admin
NEWS

West Bengal Assembly Dissolved: গদি আঁকড়ে মমতা , বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী রইলেন না মমতা বন্দ্যোপাধ্যায়

মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল আর এন রবি। নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ক্লজ়ের অধীনে বি সাব-ক্লজ়ের ক্ষমতা প্রয়োগ করে পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। ৭মে থেকে বিধানসভা ভেঙে দেওয়া হলো বলে জানানো হয়েছে। অবশেষে এল রাজভবনের সিলমোহর । আজ, ৭ মে ছিল বর্তমান পশ্চিমবঙ্গের  সপ্তদশ […]

admin
DISTRICT

ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে যদি না হারাতাম , তবে চন্দ্রনাথকে চলে যেতে হতো না ,পোস্টমর্টেম হওয়ার পরই বিস্ফোরক শুভেন্দু

বুধবার রাতে আপ্তসহায়কের মৃত্যুর খবর পেয়েই মধ্যমগ্রামে ছুটে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের পর দেহ বের করার সময়ও সেখানে দেখা গেল শুভেন্দুকে। সঙ্গে আরও দুই বিজেপি সাংসদ ও অন্যান্য নেতারা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু দাবি করলেন, ভবানীপুরে না জিতলে চন্দ্রনাথকে এভাবে খুন হতে হত না। চন্দ্রনাথের মৃত্যু ‘ব্যক্তিগত ক্ষতি’ বলে মন্তব্য করলেন শুভেন্দু। বুধবার […]

admin
KOLKATA

শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে কথা বলার সময়ই গুলিবিদ্ধ!চন্দ্রনাথকে শেষ জীবিত অবস্থায় দেখেছিলেন , কী বলেছিলেন তিনি?

বুধবার, রাত তখন ২টো। মধ্যগ্রামের ভিভা সিটি হাসপাতালের ওয়েটিং লাউঞ্জে তখন বিজেপির অন্তত চল্লিশ জন বিধায়ক। কেউ থমথমে মুখে দাঁড়িয়ে, কেউ উত্তেজিত। সেই সঙ্গে কম করে আরও একশ জনের বেশি নেতা-কর্মী। হাসপাতালের গেটের বাইরে থইথই করছে কর্মীদের ভিড়। পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘিরে রেখে গোটা এলাকা। লাউঞ্জের চেয়ারে পা ছড়িয়ে বসেছিলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক […]

admin
Home Search Gallery
Categories
© 2026 Deshersamay.