Deshersamay
Navigation Menu
HomeARTBUSINESSDISTRICTENTERTAINMENTFASHION TIMEINDIAKOLKATALIVENEWSSPORTSTRAVELOGUEUncategorizedViral VideoWEST BENGALWORLDYOUTUBE

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া , দেখতে গেলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

admin

Share article:

গরমে টানা প্রচার। অসুস্থ হয়ে পড়লেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। বিজেপি প্রার্থীকে দেখতে হাসপাতালে তৃণমূল প্রার্থী। জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে শুক্রবার অশোককে ভর্তি হতে হয় বনগাঁর জেআর ধর মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁকে এইচডিইউ-তে রাখা হয়েছে।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, টানা প্রচার, প্রচণ্ড রোদে দীর্ঘক্ষণ থাকা এবং পর্যাপ্ত জল না খাওয়ার ফলে ডিহাইড্রেশন থেকেই এই শারীরিক অসুস্থতা। পাশাপাশি আবহাওয়ার হঠাৎ পরিবর্তনের কারণে সংক্রমণজনিত সমস্যাও থাকতে পারে বলে জানানো হয়েছে।

বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলা সম্পাদক দীপ্তেন্দুবিকাশ বৈরাগী জানান, আপাতত ভালো আছেন তাঁদের প্রার্থী। খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পাবেন এবং মানুষের মাঝে পৌঁছে যাবেন বলে আশাবাদী দলের কর্মীরাও। এমনিতেই গরমে ঘরে ঘরে অসুখ-বিসুখ। ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে। তার জেরে বমি, পায়খানার মতো উপসর্গও দেখা দিচ্ছে। ভোটের প্রার্থী যাঁরা, তাঁদের আরও চাপ।

এ দিকে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার অসুস্থতার খবর পেয়ে এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস হাসপাতালে যান। রাজনীতির ময়দানে প্রতিপক্ষ হলেই সৌজন্য যে ভুলে যেতে হবে, তার কোনও কথা নেই— বলছেন বিশ্বজিতের অনুগামীরা।

২৯ এপ্রিল, বুধবার ভোট। সোমবার বিকেল পর্যন্ত প্রচার চলবে। তার পরেই সাইলেন্ট পিরিয়ড শুরু। ফলে শেষবেলার প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব দলই। এই গরমে সভা, মিটিং-মিছিলে একেবারে কাহিল তাঁরা।

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home Search Gallery