Deshersamay
Navigation Menu
HomeARTBUSINESSDISTRICTENTERTAINMENTFASHION TIMEINDIAKOLKATALIVENEWSSPORTSTRAVELOGUEUncategorizedViral VideoWEST BENGALWORLDYOUTUBE

তৃণমূল জেলা সভাপতিকে ‘গুন্ডা’ বলে নিশানা মন্ত্রীর!  ‘ওঁর এখনও অন্নপ্রাশন হয়নি’ ,অশোককে পাল্টা বিশ্বজিতের

admin

Share article:

শনিবারের বারবেলায় বনগাঁয় পা রেখেই একের পর এক বিস্ফোরক মন্তব্য খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার। এদিন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া তাঁর নির্বাচনী এলাকায় গোপালনগরে কর্মীদের একটি সম্বর্ধনা সভায় যোগ দিয়েছিলেন৷ সেখানে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসকে ‘গুন্ডা’ বলে সম্বোধন করে, তাঁর হিসেব হবে বলে হুঁশিয়ারি দিলেন৷ 

বিশ্বজিৎ দাসের উদ্দেশে সাবধান বাণী দেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, “গোপালনগরে একজন গুন্ডা আছেন বিশ্বজিৎ দাস৷ তাঁর হিসেব হবে আমি বলে দিয়ে গেলাম ৷ বিশ্বজিৎ দাস যে কুকর্ম করেছেন, তার ফল ভোগ করতে হবে তাঁকে। হিসেব তাঁকে দিতে হবে ৷ শুধু একটু ধৈর্য ধরুন। আমার স্ত্রী রাজনীতির সঙ্গে কোনওরকম যুক্ত না থাকলেও, তাঁকে অসম্মানিত করা হয়েছে। এর ফল ভোগ করতে হবে বিশ্বজিৎ দাসকে।” 

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের আগে গোপালনগরের বেলেডাঙ্গা এলাকায় মন্ত্রী অশোক কীর্তনিয়ার স্ত্রীর ওপর হামলা করা হয়েছিল। গোপালনগর বেলেডাঙ্গা থেকে একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে তাঁর গাড়ির উপর হামলা চালানোর ঘটনা ঘটে৷ তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছিল সেই সময়৷ সেই ঘটনাটি আজ ফের অশোক কীর্তনিয়া স্মরণ করিয়ে, হুঁশিয়ারি দিলেন এদিন। 

এ প্রসঙ্গে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস জানান, “১৮ বছর ধরে সিপিএমের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছি, কেউ কখনও এই ধরনের অভিযোগ তুলতে পারেননি। আর নতুন মন্ত্রীর এখনও অন্নপ্রাশন হয়নি। আগে হাঁটতে শিখুক, তারপরে আমার সঙ্গে লড়াই করার কথা ভাববেন। গোপালনগরে ওঁর স্ত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছিল, তার জন্য দায়ী তাঁর দলের লোকেরাই।” 

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home Search Gallery