Deshersamay
Navigation Menu
HomeARTBUSINESSDISTRICTENTERTAINMENTFASHION TIMEINDIAKOLKATALIVENEWSSPORTSTRAVELOGUEUncategorizedViral VideoWEST BENGALWORLDYOUTUBE

‘মমতা RSS-এর দুর্গা!’ বললেন বনগাঁ উত্তর কেন্দ্রের সিপিআই (এম) প্রার্থী পীযূষ কান্তি সাহা : দেখুন ভিডিও

admin

Share article:
অর্পিতা বনিক , দেশের সময়

বনগাঁ উত্তর কেন্দ্রে সিপিআই (এম)  প্রার্থী হয়েছেন পীযূষকান্তি সাহা। তিনিও তফসিলি মুখ। বনগাঁর সুভাষনগর জীবনস্মৃতি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক পীযূষ । শুক্রবার দুপুরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচারের ফাঁকে বনগাঁর পার্টি অফিসে দেশের সময় ‘কে একান্ত সাক্ষাৎকারে বললেন,’মমতা RSS-এর দুর্গা!’

দেখুন ভিডিও

বনগাঁ উত্তরের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। এই কেন্দ্রের বিজেপির বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়া।
বনগাঁ পুরসভার ২২ টি ওয়ার্ড সহ সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে বনগাঁ উত্তর বিধানসভা। লড়াইয়ে আছেন সিপিএম প্রার্থী পীযূষকান্তি সাহা। প্রার্থী হওয়ার পর পুরসভা এবং পঞ্চায়েত স্তরের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের নিয়ে বৈঠক সেরেছেন পীযূষকান্তি সাহা।

বনগাঁর মতুয়া গড়ের চার বিধানসভা কেন্দ্রে বিজেপি ও শাসকদলের সঙ্গে জোর টক্কর দিতে এ বার পুরোনোদের সঙ্গে নতুন মতুয়া মুখকে প্রার্থী করে বাজিমাত করতে চাইছেন বাম নেতৃত্ব। প্রার্থী পীযূষকান্তি সাহা বলেন, ‘এ বার বনগাঁর মতুয়া অধ্যুষিত কেন্দ্রে বাম প্রার্থীরা জোর লড়াই দেবেন।’

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Home Search Gallery